Friday, July 12, 2013

পরাজয় - ১ (Defeat - 1)

 পরাজয় - ১ (Defeat - 1)

একটি ফুল নীরবে ঝরে গেলে -
পৃথিবীর কিছুই যায় আসে না!
লক্ষ-কোটি ফুল ঝরলেও আজকাল -
তেমন কিছু যায় আসে না - কারো!
এমনকি এই ধরো - নীরব কবিরাও -
চলে গেলে বা গুম হয়ে গেলে -
তুমি বসে বারান্দার চেয়ারে -
কামিনী কিংবা হাসনাহেনার মদির গন্ধে -
রোজকার মতোই কাটাবে সময়!
কে আসে - কে যায় -
কার এতো খোঁজ রাখবার -
আছেটা সময়?
নিশ্চিন্ত সংসারে সং হয়ে -
নিশ্চিন্ত আহারে, দুপুরের গাঢ় ভাত ঘুমে -
কিংবা রুটিন সঙ্গমে পারঙ্গম তোমাকে -
কে-ই বা পারে আর কোন নাড়া দিতে?

জড় জীবন - ২ (Still Life - 2)

 জড় জীবন - ২ (Still Life - 2)

নদী, পাহাড়, সাগর, অরণ্য;
বেঁচে আছি বুঝি তোদেরই জন্য!
রাধা ও গোপীনীর রূপ-লাবণ্য,
কবি যে কৃষ্ণ, আমি তো ধন্য!
শব্দ বাঁশিতেই কাটে তারুণ্য,
শিখিনি কিছুই, শিখিনি অন্য!
ধন-কে সেরাম করিনি গণ্য!
মান-কে ছুঁড়েছি, রয়েছি শুন্য!
......
......
......
ডুবে বুঝি সব, সকলই অন্য!
লুটেরা সমাজ, ধরা কি ঘৃণ্য?
ক্লিষ্ট রাষ্ট্র, জনতা খিন্ন!
শাসক পৃথক, শোষক অভিন্ন!
দেহটা নিথর, মাথাটা ছিন্ন!
রাজা হবার নীতিটা ঘৃণ্য!!
......
......
......
হ'তে যদি পেতাম সরল ও বন্য!
মিটতো কি সাধ? হ'বো কি ধন্য...?!!

Friday, June 21, 2013

সেই সুর, সাঁই - ১

সেই সুর, সাঁই - ১

সেই কথা সেই সুর কবে পাবো, সাঁই ?
যেই কথা যেই গান শুনে শুধু কেঁদে কেঁদে যাই!
"আমার যমুনার দেখতে কালো,
চান করিতে লাগে ভালো,
যৌবন মিশিয়া গেলো জলে-এ..."
এমন আরো কত কথা, কত গান
হাজার বছর ধরে মিলে মিশে গেছে
মানুষের কোটি কোটি প্রাণে
এই বাংলার নদী-খালে-বিলে গ্রামের প্রান্তরে প্রান্তরে!
আনন্দ হাসির কথার সুরেও সকরুণ
যেন মিশে আছে শত সহস্র বর্ষের বিষাদ!
"আমাদের মধুরতম সঙ্গীত সেটাই -
যা বেদনার তীব্রতম তন্ত্রীতে নাড়া দিয়ে যায়!"
লালন, হাছন, রাধারমণ, আরো কত শত শত
অনামা জ্ঞানী-গুণীজন, আমাদের নিয়ে যান
আনন্দ-বেদনার অবিমিশ্র অনিন্দ্য অভিজ্ঞতায়!

কবে হবে গুরু, সেই সাধন আমার?
যাতনার যাঁতাকলে আর কত পিষ্ট হলে
গুরু তুমি দেবে সেই অমর গোপন মন্ত্র তোমার?
যেই সাধন মন্ত্রে সিদ্ধ আমি অমৃত আনন্দের সুরে
গেঁথে যাবো শব্দ, কথা - নতুন ভাবের নতুন বুননে
বাংলার সমস্ত পাললিক হৃদয়ের জমিনে জমিনে!
পাঁচশ-হাজার বছর পর আমারই মতোন অঝোরে
আনন্দ-বেদনায় অশ্রু ঝরাবেন
নতুন যুগের কবি, নতুন যুগের মানুষেরা
এই কথা, এই সুর, এই গান, এই কবিতা শুনে!

কবে পাবো অমৃতের সেই কথা, সেই সুর, সেই গান, সেই কবিতা - সাঁই ?

কালাহারি কণিকা - ০০১

কালাহারি কণিকা - ০০১

(১) 
শরীর শুকায়ে গেলে সুখ তো থাকে না!
জীবন শুকায়ে এলে মন তো বাঁচে না!

(২)
 সুডৌল স্তনে নারী অতি ধনবতী,
ধন্য ধরা, ধন্য তার প্রেমবান পতি!

(৩)
ভ্রষ্ট মানুষ, নষ্ট সময় - হিংসা ও ঘৃণা কতিপয়,
অস্থিরতা, অবিশ্বাস ও জিঘাংসায় জীবনের ক্ষয়!

(৪)
এমন যদি হতো - বাংলার মহাকবি মাইকেল মধু,
পুনর্জন্মে কবি কালাহারি - জীবন মহাধন্য হতো শুধু!

(৫)
বাংলার মীরজাফরেরা আজ সাজে বীর দেশপ্রেমিক!
মা-গো কি করে সহ্য করিস, ধিক তোকে শত ধিক!!


Thursday, June 13, 2013

মায়াবী - ১

মায়াবী - ১

কে আমায় এইখানে নিয়ে এলে - 
কোন মায়াবী?
ভৌতিক আলোর শহর - এ আমি চিনি না!
ল্যাম্পপোস্ট, ক্রিসানথিমাম, দানবীয় মুরাল
বহু বহু বহুতল বাড়ী খালি পড়ে আছে-
প্রেতের হিম জাগানিয়া হিম আত্মাগুলি-
কিছুই জানি না!

এ কোন মায়ার খেলায়,আমি-
কাল থেকে বহুকাল
দেশ থেকে বহুদেশ
রূপ থেকে বহুরূপ
জড়-জঙ্গমের বিভাজন ঠেলে-
বারে বারে এইখানে এসে গেছি!

নিষিক্ত ক্রোমোসোমে কত কত কোটি কোটি
বছরের ডিএনএ-রা বার বার বিবর্তিত হয়েছে
আমার এই জন্ম-জন্মান্তরের মায়াবী খেলায়!
এই ধূলাবালু কংক্রিট, এই রাজপথ - হঠাৎ জেগে ওঠে -
ঠেলে ওই দূরের মায়াবী পর্দা - ওপারে যার
আলুথালু আলপথ বেয়ে আকাশ থেকে নেমে আসে অপ্সরাদের দল!

দূরে স্থির ভাসে মৌন পাহাড় আর তার দিগন্ত রেখার প্রতিভাস!
কিন্ত শব্দহীন অন্ধকারেও বুঝি শোনা যায়:
পাহাড়ের শিলার সমস্ত খাঁজে-খাঁজে,
নুপুরের রিনিঝিনি নিক্কন বাজে।

Wednesday, April 24, 2013

নাড়ির টানে - শেষবার - ১

                   নাড়ির টানে - শেষবার - ১
               (মাইকেল মধুসূদন দত্তের পূণ্য-স্মৃতির উদ্দেশ্যে)

কাঠবাদাম গাছটার নীচে বড় ত্রিপল
টানিয়ে শুয়ে আছি। আমার জন্মভূমি
কতোকাল দেখি না - কেমন আছো তুমি?
এসেছি শেষবার, বহু দূর বহু নদী জল
পথ পার হয়ে পেতে জন্মের ফলাফল!
হে মাতা, হে মাটি, তোমার চরণ চুমি-
শত অপরাধ মোর, দিয়েছো কি ক্ষমি?
জানি দেবী - দিবে না তো দু:খের হলাহল!

কিন্তু কারা ওই ধর্মের বিভাজন টানে?
বিধর্মী, নাস্তিক বলে শুধুই আমার বুকে-
কোপ, ঘৃণা আর বর্বরতার শেল হানে!
রক্তের আত্মীয় বলি তাদের - কোন মুকে?
জন্মের নাড়িপোতা ঐ তুলসীগাছটিও জানে-
তা ছুঁতে না পেরে মধু মরে যাচ্ছে ধুকে!


Sunday, March 31, 2013

Passion - 1

Passion - 1

Riveted to earth are our roaring Tigers!
Ah, What a Shame!
Just to survive is the name of the Game!
The eternal yearnings for a Dream-Life pass-by -
Nobody cares these days, nobody asks - Why?
Has it been like this always - O Time?
From your immemorial eternal journey
Can you spot the points of your flow,
Where Pains were faded, Passions only could glow?

O Goddess! O Muse! O My dearest Darlings!
How could you not inspire me to conquer Poetry, History and Humans?
How could I stay so sterile with you all Divine Feminines?
Or the gorgeous and glorious Poetry-breeding Virgins?
Oh, Don't give me your mischievous smile!
Don't give me that Killer-Look!
Should I just stop everything, only to caress you,
Only to fondle with your limbs, only to write my Poetry-Book?