Monday, November 16, 2020
উবার পিঠে চাঁদের
Friday, October 27, 2017
দীপনপুর - আলোর সুর - ১
দীপনপুর, দীপনপুর
যাচ্ছে দূর, যাবেই দূর---
বুকের মাঝে, আলোর সুর
কাঁদছে বিষাদ, করুণ সুর।
একটি মেয়ের, নুপুর নোলক
থেমেই গেলো, খুশির ঝলক।
দুইটি শিশুর, পিতার ছায়া
কাঁদছে কেবল, করুণ মায়া--
জ্যান্ত পিতার, ক্ষান্তি কোথায়?
জ্যান্ত মাতা, জ্যান্ত কোথায়?
দীপন আলো, কে নিভালো?
কাদের মনে, নিকষ কালো?
কাদের প্রাণে, বিষের ফণা?
তারা কারা - যাচ্ছে চেনা?
মতের সাথে, মিল না হলে
ফেলবে কেটে, যা তা বলে?
তোমার কথা, তুমি বলো
সঙ্গে আমার, নাইবা চলো।
তুমি লিখো, তোমার কথা-
আমি জানাই, আমার ব্যথা।
লেখায় লেখায়, কথা হবে-
তর্ক হবে, যুক্তি র'বে।।
কোনটা মিঠা, কোনটা যে টক--
বই পড়েই তো, বলবে পাঠক।
বই যে ছাপায়, তার কেন দায়--?
-- বইয়ের পাতায়, যা লিখা হয়!
মানছি আমি, তারই সহায়--
নতুন লেখক, পাঠক যে পায়!
কিন্তু সে তো, 'ভিশন' ভালো--
বই দিয়ে দূর, মনের কালো।
বই না হলে, তিমির যে রাত--
পেরিয়ে মানুষ - পেতো প্রভাত?
" একটি আলোর কণা ফেলে
লক্ষ প্রদীপ জ্বলে-
একটি মানুষ, মানুষ হলে
বিশ্ব জগৎ টলে।।" ---
প্রাণের কবির, এমন কথা -
বই না হলে, পেতাম কোথা?
বই পড়েই তো, মানুষ - মানুষ!
নয়তো দানব, নয়তো বেহুঁশ।
ছোট থেকেই, এই যে দীপন!
বইয়ের মাঝেই, কাটলো জীবন!!
নতুন লেখা - ছড়িয়ে দিতে--
জাগৃতি তার - জীবন গীতে।।
জীবন দিয়ে, দেখিয়ে গেলো-
হয়নি তো শেষ - আঁধার কালো!!
কাটুক আঁধার - অনেক দূর---
আলোর সুর - দীপনপুর।।।
Friday, September 1, 2017
Symbols of Sacrifice - 1
Does it Symbolize the constant metamorphosis
To which we must submit ourselves...
So to gain Self-Improvement, Self-Instruction, and Self-Evolution...?
Do these Acts of spiritual and mental Sacrifice continually...
Elevate us to the higher and higher planes of Truth, Knowledge, and Wisdom ...?
And lead us to the Enlightenment and Spiritual Perfection...???
Then how much did we progress during the last Four Thousand and More years ...?
How will our Ibrahim now dream these days ...?
He couldn't possibly sleep (let alone dreaming) ...
With the stink we produce since the days of our animals buying ...
And competing with each other with the sheer sizes of our cows...
And the hatred we produce among us through constant jealousy...
And with the cow-dung and all the putrefied blood and garbage...!
Will that 13-year-old teenager Ismail having the same smile
Recognize our sacrifices - that he symbolized by offering
His dearest own life...??
Where do we stand now with the true spirit and symbols of Sacrifice
That started Four Thousand and More Years Ago with our Forefathers...???
Thursday, August 3, 2017
An Ode to the City Mayor (A little Travelog)
----------------------------------------------------
Hail to the City Mayor, Hail...!
Else all the city-zens will fail...!!
Let's say - you treat time as money...
So forgetting phone calls from your honey...
You embark on foot journey seeing the road-floods...
All your possible distant transports having no possibility
Of reaching you at all ...
Let alone dropping you ...
Off the STP - the Software Technology Park,
The Janata Tower - that is...!
Or the Ershad Building ? -
... ... ...
BTW, here goes another travelog (3rd Aug, 2017) of the Traveler Sirajee:
(the distant-grand-grand-grand-son of the great Ibn Botuta... :P ...)
Monday, December 19, 2016
দ্বৈরথ - কতো পথ ...-১ ?
দ্বৈরথে দ্বৈরথে আর কতো পথ
পাড়ি দিতে হবে -
নিস্তরঙ্গ ভাঙ্গা-চোরা আটপোড়া এই জীবনের ?
তোমার সাথে আমার প্রায় নিত্যদিনের
নানা নিমিত্তে আয়োজন করা দ্বৈরথ -
ভাঙ্গা রেকর্ডের পুরানো কোন গান!
বিষাদের নীল রঙ সানাইয়ের শব্দে
ভরে দেন একজন বিসমিল্লাহ খান!
সেই কালে অতি তীব্র বিস্রস্ত যাপিত জীবনে
এমনিই কি হয়েছিল সেই তার সাথে - তাহাদের সাথে?
শ্রদ্ধা, বিশ্বাস আর সহমর্মিতার টানাটানি - ?
অন্ধ-অধিকারের সীমানা নিয়ে অনর্থ হানাহানি - ?
আমাতেই তবে সব দোষের আধার?
দশে বুঝি দশদিকে তাই বলে যায়?
দশে শূণ্য বুঝি পড়ে থাকে আমার খাতায়?
কি আমার তবে করে যাওয়া ভালো?
দর্পণে নিজেকেই দ্বৈরথে টানি -
আর্শির রথটাকে টেনে ছিঁড়ে ফেলি -
নিরন্তর নিজেকেই রক্তাত্ত করি -
আত্ম-দ্বৈরথের অগস্ত্য যাত্রায় ...
Sunday, November 13, 2016
Can you hear the ticks --- 1 ?
For many many months & years ---
I keep hearing these ticking sounds !
Dull but poignant in the background-
The penultimate clock ticks...
Of many Time Bombs -
Planted all around me ... !
Is it only - Me ?
Or - You too ?
Or S/he ? They..??
And ALL of Us ...???
Are we really listening ...?
The cringed cries of the Humans... ?
That we are letting to get diminished
Day by day - everyday ...
To the vanishing point !
The Master Planners', the Powerful Architects'
Perspectives of the Future...
That they are designing for us...!!!
Are we really listening ...?
The silent sobs of the Rivers... ?
Saturday, November 12, 2016
বীর, কবে হবো আবার - ১ ?
কতো কথা - কতো প্রতিবাদ
জমা হয় - আবার খারিজ হয় প্রতিবার -
আকাশের কতো রঙ -
কতো মেঘ এসে এঁকে দিয়ে যায় !
বাতাসের - বয়সের কতো বেগ -
এসে ভাসায় বেলা-অবেলায় --- !
ভীরুতার কতো রূপ -
চেয়ে দেখি নিজেরই প্রত্যক্ষ ছায়ায় ---!!
কোন কথা বলি না তো - আর --- !!!
কে আবার কোনদিকে রেগেমেগে লাল হয়ে যায় ...!
কে আর পড়তে চায় বলো -
পরাক্রমশালী ক্রোধান্ধ বাঘের থাবায় --- ?
কতো ঊনজন, হীনজন মলিনতর
হতে হতে বিলীন হয়ে গেলো - এই বাংলায় ...!
কতো মূর্তি-মন্দির-"মালাউন"(?)-সাঁওতাল ভেঙ্গেচুরে
একাকার নি:শেষ হয়ে গেলো ---!!
আমার কি এসে গেলো তাতে --- ???
বিবেক কি (চিরায়ত যাত্রার মতো) এসে -
কিছু বলে গেলো কানে --- ?
ইতিহাস কি মনে করালো কিছু -
তার তার-ছেঁড়া-ভাঙ্গা-রেকর্ডের গানে --??
ভীরু আমি, কাপুরুষ আমি -
ভয়ে মরি আমি - প্রতিদিন প্রতিবার -
প্রকৃত বীর আমি কতোদিন দেখি নাই ---
কবে তবে হবো সেই বীর ---
আমিও আবার --- ???
Tuesday, October 25, 2016
To hell with me --- 1
----------------------
To hell with me...!
Why do I see things -
Which others often don't see...!
To hell with me...!
Why are the Apsaras all around...?
While I'm yet not in Heaven...
Still remaining on this Earthly Ground...!
Why do I see them...?
While others don't see...!
To hell with me...!
Why do I feel heavily chained...?
Maimed, Gagged, Numbed, and Pained...!
While others rejoice, all energies drained...!
Why do I see things...?
Which I ought not to see...!!
To hell with me...!
Why do my eyes move around...?
The insatiable heart loses its ground...!!
Frees the chained body, frees the Mind...l
While others procreate happily being wed...
Why do all colors come to me in Red...?.
To hell with me ...!
Why do I ignore the Hells and the Heavens ...?
Bosoms and structures in twenty-sevens ...?
Lures me still - like the lunatics ...?
A'int I scared of all the fanatics ...?
Shining their knives and swords of sorts...!
Citing Holy Scriptures in their own concocts ...!
To hell with me...To hell with me...!
Why do I see things...?
Which I ought not to see...!!!
Tuesday, August 2, 2016
যদি নষ্ট হয়ে যাই - ১
যদি নষ্ট হয়ে যাই - ১
(ঢাকা, বুধবার, ০৩ অাগস্ট ২০১৬, ১৯ শ্রাবণ ১৪২৩, ২৮ শাওয়াল ১৪৩৭)
তুমি বলেছিলে একান্ত বিকেলে, ঘনিষ্ঠ সন্ধ্যায়, তুমুল রাত্রিতে -খোলা সম্পর্কের কথা - এতো মেলা - খোলামেলা খোলামেলা -
ব'লো না তো এতো -
বার বার - নানা বেলা অবেলায় -
পাছে ভয় হয় - যদি নষ্ট হয়ে যাই !
পচন কি তবে খোলাতেই ধরে ?
বদ্ধ পাত্রে তবে নেশার গাজন কেন হয়ে আসে কাল-আবহমান ?
খোলা কথা, খোলা উপাত্ত, খোলা তথ্যে কেন কাঁপে সমস্ত শক্তিমান ?
কিসে তবে নষ্ট হয় মানুষ ?
খোলাতে ? নাকি বদ্ধতায় ?
বহমান নদীতে ? নাকি আবদ্ধ জলায় ?
কাকে তুমি তবে নষ্ট হওয়া বলো ?
এই ধরো - আমি সময় বেচতে গিয়ে ক্রেতাদের কাছে -
তাদেরই একান্ত আবদারে মাথাটাও কিছুটা বেচে দিয়ে এলাম -
তবে কি আমিও কিছুটা নষ্ট হয়ে গেলাম ?
ধরো - শরীরে শরীর চাইলো - বেচে দিলাম !
ধরো - হৃদয়ে হৃদয়ে চাইলো - বেচে দিলাম !
ধরো - আত্মায় আত্মা চাইলো - বেচে দিলাম !
ধরো - সম্পূর্ণ মূল্যে নিজেকে বেচে -
হলাম বিশুদ্ধ কেনা গোলাম!!
কিংবা ধরো - আমার মহামান্য ক্রেতারা
তাদের অঢেল ধন-সম্পদ, হীরা-জহরত,
টাকা-পয়সায়, ডলারে-রুপিতে ---
শরীর চাইলো - বেচে দিলাম !
হৃদয় চাইলো - বেচে দিলাম !
আত্মা চাইলো - বেচে দিলাম !
এইমতো বাস্তব সম্পূর্ণ মূল্যে নিজেকে বেচে -
হলাম বিশুদ্ধ কেনা গোলাম!!
কিভাবে তবে এই আমিটা কিছুটা বেশিটা নষ্ট হয়ে গেলাম ??
Sunday, October 11, 2015
কষ্টে আছি... -১?
কষ্ট পেতেই কি তবে ভালোবাসি এতো...?
এ যুগে একেবারে অচল, বিনোদিনী রাধিকার মতো...?
আমার দৃষ্টির সীমানা তুমি যখন ছাড়িয়ে যাও...
হারাই-হারাই ভয়ের অবশেষ যে সাহস, নানা দু:স্বপ্নে হারাই কি তাও...?
স্পর্শের বাইরে গেলেই তোমার,
আকাশ-মেঘের বুক-ভাঙ্গা ঝরো-ঝরো কি দারুণ কষ্ট আমার...!
তোমার দূর-আলাপনে যেটুকু দূরত্ব ঘুচাই...
তা তুমি হঠাৎ বন্ধ করে দিলে, বড় কষ্টে দু:খে আমি কি নিজেকেই হারাই...?
তোমার খুদে মুঠো বার্তায় যে প্রাণ, যে প্রেম, যে সোহাগ ঢালো...;
তাও যদি তুমি বন্ধ করে দাও,
তবে তীব্র দু:খের তিমির রাতে,
আমার জীবনে থাকে কি আর কোন আলো...???
Tuesday, April 28, 2015
পাগলী গো - ১
---------------------------
(
... কোন এক পাগলী স্মরণে ...
মূল রচনা: জানুয়ারীর শেষভাগ, ২০১৫
বেশ কিছুদিন আগে এক বন্ধুর সাথে দৃক-গ্যালারিতে একটা ন্যূড-ফটোগ্রাফি-এক্সজিভিশন নিয়ে আলোচনার সময় এই রকম একটা পুরো কল্পনা-নির্ভর নিরীক্ষামূলক কবিতা লেখার ইচ্ছা হয়েছিল!
)
পাগলী গো, তোমার নেশাভরা হাসিতে
তোমার গালের টোল যে ভোরটেক্স ভিসুভিয়াস তোলে -
তার দাহ তীব্রতায় -
আমার অস্থিমজ্জায়
আমার শত কশেরুকায় -
তরল লাভার স্রোত নাভিমূল থেকে নিম্নগামী হয়!
প্রথম দেখাতেই যেন লাফ্স(LAFS) হয়ে গেল
আমার। LAFS-কে লম্বা করে দাঁড়ায় - লাভ
এ্যাট ফার্স্ট সাইট! মানে - প্রথম দেখাতেই প্রেম!
নাকি শরীর থেকে জেগে ওঠা কাম? তোমার
সেই সম্মোহনী হাসি! পরনের সেই আঁটোসাটো
জিন্স আর তার সেই অদ্ভূত সুন্দর সবুজ রঙ!
গোলাপী লিপস্টিক ঠোঁটে তোমার রহস্যময়
সেই হাসি! ফেসবুকের তোমার ছবিগুলো নামিয়ে
সে কী কিশোর দিনের ছেলেপনা! তোমার ছবির
স্লাইড শো দেখে আমি যেন আমার সঙ্গীহীনতা
কাটাই! তোমার সব প্রাণবন্ত উচ্ছলতায়
আমার বিষন্নতারা যেন দূরে চলে যায়!
পাগলী গো, তোমার পাগলামীতে আমি যেন
আবার দূরন্ত কিশোর হয়ে যাই! যেন বুঝে যাই -
কেন শুদ্ধতম কবি জীবনানন্দ পরজন্মে হতে
চেয়েছিলেন কিশোরীর পায়ের ঘুঙুর!
তোমার কিশোরী চপলতায় তৈরী হোক জীবনের
আনন্দে আরেক জীবনানন্দ কবি!
তোমার সুন্দর ভরা ভরা
শত শত ভীষন বঙ্কিম রেখায়
যে গ্যালন গ্যালন ওয়াইনের
মদিরতা ঢেলে রেখেছো - মাধুরী;
তার তীব্র আবাহনে এই শহরের
রাতের নির্জনতায় বার থেকে ক্যাফে,
ক্যাফে থেকে বার - বার বার ছুটে
গেছি আমি।
তোমার চোখ, মুখ, ঠোঁট, বুক
তাদের নানা রহস্যময় বাঁকা রেখায়
এসে হাজির হয় -
আমার চোখের কিনারায়।
লিপস্টিকে রাঙানো তোমার
দুই ঠোঁটে আমি শুধু সুন্দরের
নির্যাস দেখে যাই।
তোমার অপূর্ব সুগোল দুই
স্তনে - মনে মনে আমি -
কত শত বার মুখ লুকাতে চাই।
বেহেশতী বাইশলক্ষ হুরীর সমস্ত
দেহের চেয়েও আরাধ্য আমার
নিটোল সুগোল ওই দুই বুকের মাণিক!
জ্যামিতি ও স্থাপত্য নকশার -
কী দারুন সমাবেশে -
বক্রতায় ভরা তোমার সুষম শরীর!
বড়ো বৃত্ত বর্তুলাকার মাঝে কিছুটা
ইলিপ্টিক স্তনের সীমানায় - আরো ছোট
বৃত্তাকার - চুমুর কামনায় যেন
ঘন-গাঢ়-কৃষ্ণ-বৃন্ত-ফোঁটা!
তোমার কোমরের দুই মসৃণ বাঁকে
আমি গড়াতে গড়াতে যেতে চাই -
অন্তিম নিদ্রায়!
উরু ও নিতম্বের যে অসীম মসৃণতা
তোমাকে ক্লিওপেট্রার চেয়েও কমনীয়
করে তোলে -
সেই অপূর্ব পেলব জমিতে আমি
স্থাণুর মত থিতু হতে চাই!
তলপেটের উর্বর উপত্যকায় তোমার
আদিম কৃষক আমি লাঙ্গলের
ফলায় ফলাতে চাই -
সভ্যতার চিরন্তন চিত্র-কবিতা-গানের ফসল।
আমার আদিম আদিম পুরুষের ফসিল থেকে
যে শতকোটি বছরের গুহা-চিত্র-নাট্য
উদ্ঘাটিত হয় - তাতে যেন সুস্পষ্ট
দেখতে পাই - তোমার মসৃণতম অংশগুলো
আমার অপরূপ ক্যানভাসে বিবর্তিত হয়ে যায়!
আর আমি আদিম চিত্রকর আমার মোটা
দেহের ব্রাশে বাইসন থেকে হরিণ, সাভানা
থেকে আমাজন এবং গঙগা থেকে
ভল্গা এঁকে যাই - অবিরাম!!
নাভিমূল পেরিয়ে তোমার যে
দূর্গম উরু-জঙ্ঘার সীমানা -
তাতে যে প্রবল মানা, তুমি দিয়ে রেখেছো -
তা দূরের তীব্র ভয়াল কাঞ্চনজঞ্ঘার
চেয়েও দূরতর মনে হয়!
কাঞ্চনজঞ্ঘার অভিযানও যেন
হার মেনে যায় তোমার জঙ্ঘায়
পৌঁছাবার অভিলাষ থেকে!
অথচ আমি মুগ্ধ কবি এক --
হিয়েরোস-গ্যামোসের প্রার্থনায়
নতজানু নূড নুয়ে হয়ে বসি
তোমার নিসর্গনূডের আদি সৃষ্টি শক্তির
সম্মোহনী আভায়!
তুমি শুধু নিশ্চুপ থাকো!
আমি নিরন্তর বসে থাকি প্রার্থনায়!
অপেক্ষায় - অপেক্ষায় - চির অপেক্ষায়।।
Friday, March 27, 2015
Love & Freedom (The Open Relations) --- 1
-----------------------------------------------------------
Who am I to set you free and unbound, my Love ...?
Who am I to let you go wherever you want to go,
My little Dove...? You are already a free bird,
An open heart and a great soul: full of love,
Courage and kindness...! How can I stop you
Being loved by others, who also yearn for you ...?
As I do (may be not as much as I do...) ! What is
This 'Feeling'...? A dilemma in its own reeling...?
That I am the Best...! That I am your most Beloved...!
That I am the One...! Care me Only and Care None...!!
Then should I call it: Free but Not so Free...?
Open But Not so Open...? Free for me, But Not
For You...? Open for me, But not for You...??
Ah! what an unfair game of life...!
Causing all the commotion, all the strife...!
I yell: whom you love more than me, Tell me, Tell!
You yell: leave me alone and go to Hell!
I fight, You flight...!
Then I wait with that wise saying: "If you love someone,
Set them free. If they come back they’re yours;
If they don’t they never were." But won't you go again...?
Won't I too..., ?
To see the greener grasses on the other side of the
River...? The River of Passion and Infatuation...
That we all wish to cross... Again and Again...?
Isn't Life like a Pendulum that often swings...
In a harmonic motion...? Simple or Complex ...?
Do we really know...? It's not just Physics, a lot of
Chemistry and now-a-days Bioinformatics too...!!
Is our origin of Life to be blamed for...?
That we always fight for the One-ness...!
That ominous craving for the Singularity...!
The One & Only - for all our souls so Lonely...!
You wait for your right Prince, Cinderalla...!
I wish I could be that one, I could be only for you...!
But I sigh! And you sigh too!
No single Deity or God controls our fates, Darling...!
We are in a complex web of human bondage...!
There's no one to really blame for, except
Our Time, Chances and the Human Web...!
You Sigh! I Sigh!
You let me explore other bondages,
But you don't want them to know...
I know how it hurts, when I see through my eyes
When I see you with others, with them you go...!
I really want you explore Life to live it to its fullest,
I don't have the right to confine you only in my own,
And bore you with my past and the current moments...!
You are full of Future, You must glow into full blooms...!
Never let the sadness to set in, Never allow my past glooms...!!
Only caress your Love, your future and the ones you care for...!
I love! You love! You live! I live!
Wednesday, December 10, 2014
'এক', 'দুই', ... আর তুই ! - ১
এক পাগলীকে - ১
এই ধরো, মাঝে সাঝে কিছু কিছু ক্ষণ ? -
-- কাটানো যাবে, আরো কিছু যাপনের আগামী জীবন ?? ...
(প্রেরণা: "পাগলী, তোমার সঙ্গে…" – জয় গোস্বামী এবং কোন এক "পাগলী" স্মরণে ...)
(৯ই ডিসেম্বর, ২০১৪)
অহং ও ঈর্ষা - ১
-------------------
হায়রে অহং!
হায়রে ঈর্ষায় কাতর মন!
তুই কতো কিছু করবি ভেবে ভেবে
কিন্তু কিছুই আজতক না করে -
অন্য কারো কতো কিছু করা দেখে-
ঈর্ষা আর হতাশায় কাটিয়ে দিলি বুঝি-
এই নিরর্থক শূন্য জীবন!!
(৬ই ডিসেম্বর, ২০১৪)
Light Beckons - 1
... And there shall be light!
After all the sadness and darkness!
The face of Human race will be bright!
Beyond the Doom's day and all madness!! ...
(3rd December, 2014)
Adieu! the Painter! - 1
(In memory of the great painter Prof. Quaiyum Chowdhury)
You painted Love, Life, Music and Bangladesh all your Lifelong...!
The Music, the great grand magical potion...
That you drank until your last breath...!
The Show must go on...
As you always believed in Life and Motion....!
Sir, you made a great grand musical exit...
Amidst thousands of fellow countrymen...
Amidst passionate Music Lovers like you ...
Spending sleepless nights ignoring physical boundaries...
Only to drink the magical music potion to transcend to other Lives...!
Such an exit... thus perform...!
Adieu dear Sir! Adieu to you!
May you live happy in the other lives...
Forever with all the grand music...!
But here, we will miss you forever...!
(1st December, 2014)
Cheer-Leader's Rhyme - 1
Nip, nip, nip in the bud -
Your worries!
Grip, grip, grip in your heart -
Your glories!
Share, share, share to inspire -
Your stories!
Flare, flare, flare up in the sky -
With your 'fairies'!
Dare, dare, dare to dream high -
With your queries!
Grow, grow, grow up you - Kid!
Defeating the 'wild berries'!
(22nd November, 2014)
মৃতবৎসা কবি ও কবিতারা - ১
----------------------------------
বোবা শব্দগুলো বার বার দরজায় এসে
ফিরে ফিরে যায়-
কি জানি কেমন জামা কাপড় পরা হলো,
চুলগুলো ঠিকঠাক বাঁধা হলো কিনা,
মুখের প্রসাধন, চোখের চাহন, বুকের বাঁধন আরও নানা সাতকাহন
সময়ের সাথে ঠিক ঠাক গেলো কিনা - এই চিন্তায়
আমার বোবা শব্দেরা, কতো কতো অধরা 'কবিতা'-রা
হারায় কীর্তিনাশা সময়ের অনন্ত স্রোতে!
আর বলা হলো না, সেই সেই কথাগুলো
যদি পই পই করে একদিন সারাদিন জলের কল ছেড়ে দেয়া
অবিরাম ধারার মতো বের হয়ে যেতো -
যদি আকাশ থেকে মেঘের প্রপাত নেমে আসতো
যদি পূর্ণিমার রাতে ধেয়ে যাওয়া মায়াবী ঘাই হরিণীদের
দল নেমে আসতো আমার অবিনাশী শব্দমালায়!
আশৈশব গুরু মধুসূদন কি আদৌ প্রসন্ন হবেন
এমন কম মেধাবী, অল্প পরিশ্রমী শব্দ-শ্রমিকের প্রতি?
বাঙালীর প্রাণের ঠাকুর কি ঠাট্টায় হো হো হেসে উঠবেন?
শুদ্ধ কবিতার শুদ্ধতম কবি জীবনানন্দ? আল মাহমুদ?
আরো আরো নানা গুরু কবি গুণীজন, মহাজন - অতীত ও বর্তমান?
তবে কি কথা ঠিক ঠিক বলা হলো কি হলো না
এই ভাবনা পাশে রেখে শুধু বলে বলে চলে যাওয়া?
লেখা হলো কি হলো না এই বিষম চিন্তায় নির্ঘুম না
থেকে শুধু লিখে লিখে চলে চলে যাওয়া?
... ... ...
টাগলু - ১
======
মোটা মুটি
প্রতি দিন
খেয়ে যাই -
টক দই -
ইগলু --
ভয় পাই -
কখন না
হয়ে যাই --
মোটা সোটা
ব্যাটা এক -
"টাগলু" ! ... :) ...
(৪ঠা নভেম্বর, ২০১৪)